ভাইরাল খবর
ট্রাইব্যুনালের প্রথম বড় রায়, কাটল আইনি জট! ভোটার তালিকায় নাম উঠল ফরাক্কার কংগ্রেস প্রার্থীর
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) ট্রাইব্যুনালের প্রথম নিষ্পত্তিতে বড় জয় পেলেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী (Congress Candidate) মাহাতাব হোসেন। দীর্ঘ নথি পরীক্ষার পর সমস্ত আইনি জট কাটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটার তালিকায় (Voter List) তাঁর নাম অন্তর্ভুক্ত হতে চলেছে। রবিবার ট্রাইব্যুনাল তাঁর আধার কার্ড ও পাসপোর্ট-সহ সমস্ত নথিপত্র (Documents) খতিয়ে দেখে জানিয়ে দিয়েছে, মাহাতাবের তথ্যে কোনও যৌক্তিক অসঙ্গতি (Logical Discrepancy) নেই।
ঘটনার সূত্রপাত হয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর, যেখানে মাহাতাব শেখের নাম যাচাইয়ের (Verification) জন্য বিবেচনাধীন রাখা হয়েছিল। তাঁর এবং তাঁর বাবার নামে ‘তথ্যগত অসঙ্গতি’র অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল। তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানায়, বাবার নামের ক্ষেত্রে সমস্যা থাকলেও মাহাতাবের তথ্যে কোনও ত্রুটি নেই। আগামী ২৩ এপ্রিল ফরাক্কায় ভোট এবং ৬ এপ্রিল মনোনয়ন (Nomination) পেশের শেষ দিন। তার আগেই এই নিষ্পত্তি না হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, এই মামলার চূড়ান্ত কর্তৃত্ব সর্বোচ্চ আদালতের (Supreme Court) হাতে। এরপর সুপ্রিম কোর্টের দ্রুত নিষ্পত্তির নির্দেশ মেনেই ট্রাইব্যুনাল এই রায় দেয়। রবিবার রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকায় তাঁর নাম তোলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা নিয়ে রাজ্যজুড়ে চলা বিতর্কের মাঝে ট্রাইব্যুনালের এই প্রথম সিদ্ধান্ত (Decision) অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অন্যান্য অভিযোগকারীদের জন্য এক নতুন দিশা।


