আবারও নজরকাড়া সাফল্য, কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে শীর্ষস্থান ধরে রাখল উত্তর দিনাজপুর
Connect with us

উত্তর দিনাজপুর

আবারও নজরকাড়া সাফল্য, কন্যাশ্রী প্রকল্পে রাজ্যে শীর্ষস্থান ধরে রাখল উত্তর দিনাজপুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কন্যাশ্রী প্রকল্পে (Kanyashree Scheme) সাফল্যের ধারা বজায় রেখে টানা দ্বিতীয়বার রাজ্যে প্রথম স্থান অর্জন করল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)। আগামীকাল কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে (Dhan Dhanya Auditorium) আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে জেলা প্রশাসনের হাতে। একই মঞ্চে জেলার দুই কন্যাশ্রী—বীথি রায় (Bithi Roy) ও পায়েল রজককে (Payel Rajak) বিশেষ সম্মান জানানো হবে।

জানা গেছে, জেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ এবং কন্যাশ্রী ক্লাবগুলির সক্রিয় সহযোগিতার ফলে উত্তর দিনাজপুরে উল্লেখযোগ্য হারে কমেছে বাল্যবিবাহ ও স্কুলছুটের সংখ্যা। প্রশাসনের দাবি, এই সাফল্য কেবল প্রকল্পের কার্যকরী বাস্তবায়নের ফল নয়, বরং সমাজের মেয়েদের মধ্যে শিক্ষার সুযোগ ও আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদাহরণ।

আরও পড়ুনঃ রায়গঞ্জে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন – সরকারি প্রকল্প ও অভিযোগ তদারকিতে বড় পদক্ষেপ

এছাড়া, আগামীকালই রায়গঞ্জের বিধান মঞ্চে (Bidhan Mancha) বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১২তম কন্যাশ্রী দিবস (Kanyashree Day) উদযাপন করবে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এই অনুষ্ঠানে জেলা জুড়ে কন্যাশ্রীদের কৃতিত্ব তুলে ধরা হবে এবং তাঁদের উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement