UPSC পরীক্ষার্থী পূজা পেলেন ‘স্লিপ চ্যাম্পিয়ন’-এর খেতাব, ৬০ দিনের ঘুমে পুরস্কার ৯ লক্ষ
Connect with us

ভাইরাল খবর

UPSC পরীক্ষার্থী পূজা পেলেন ‘স্লিপ চ্যাম্পিয়ন’-এর খেতাব, ৬০ দিনের ঘুমে পুরস্কার ৯ লক্ষ

Dipa Chakraborty

Published

on

“ঘুমোতে কে না ভালোবাসে?” কিন্তু এই ভালোবাসাই যদি হয়ে ওঠে আপনার কেরিয়ারের সুযোগ এবং আয় উপার্জনের মাধ্যম? হ্যাঁ, এমনই বাস্তব ঘটনা ঘটেছে পুনের বাসিন্দা পূজা মাধব ওয়াভালের সঙ্গে।

UPSC পরীক্ষার্থী পূজা, পেয়েছেন এক অভিনব ‘ঘুম ইন্টার্নশিপ’-এর সুযোগ। ৬০ দিন ধরে প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমিয়ে তিনি অর্জন করেছেন ‘স্লিপ চ্যাম্পিয়ন’-এর খেতাব। আর তার পুরস্কারস্বরূপ পেয়েছেন ৯ লক্ষ টাকার নগদ অর্থ!

এই ইন্টার্নশিপের আয়োজক বেঙ্গালুরুর এক সংস্থা, যারা ২০১৯ সাল থেকে প্রতিবছর এই বিশেষ প্রোগ্রামের আয়োজন করে। মূল লক্ষ্য – ঘুমের অভাব এবং তার দ্বারা সৃষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

আরও পড়ুন – জোড়া চমক দেবের! লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং শুরু, প্রকাশ্যে এল ‘ধূমকেতু’র প্রথম গানের ঝলক

Advertisement
ads

ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের ঘুমের গুণমান যাচাই করার জন্য দেওয়া হয় বিশেষ স্লিপ ট্র্যাকার এবং ওয়েকফিট ম্যাট্রেস। অংশগ্রহণকারীদের ঘুম নিয়ে নানা ধরণের মজাদার ও শিক্ষামূলক পরীক্ষাও নেওয়া হয়, যেমন চোখ বেঁধে বিছানা তৈরি করা, লুকানো অ্যালার্ম ঘড়ি খুঁজে বের করা ইত্যাদি।

এই বছরের ইন্টার্নশিপে প্রায় লক্ষাধিক আবেদন জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত হয় মাত্র ১৫ জন। তাঁদের মধ্যে পূজাই সর্বোচ্চ ৯১.৩৬ স্কোর করে প্রথম স্থান অধিকার করেন। বাকি ১৪ জনও খালি হাতে ফেরেননি – প্রত্যেকে পেয়েছেন ১ লক্ষ টাকা করে।

এই স্লিপ ইন্টার্নশিপে আবেদন করার জন্য বয়স হতে হবে কমপক্ষে ২২ বছর। একবারেই জমা দিতে হয় একটি ভিডিও রেজিউমে। তারপর বিভিন্ন মাধ্যমে ইন্টারভিউ নিয়ে বাছাই করা হয় চূড়ান্ত প্রার্থী।

দেশে বর্তমানে ‘ওয়ার্ক-লাইফ ব্যালান্স’ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা বাড়ছে। সেই প্রেক্ষাপটে এই ধরনের ইন্টার্নশিপ শুধু অর্থ উপার্জনের নয়, বরং স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement