রাজনীতি
কাটমানি না পাওয়ায় নির্মীয়মান বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে
নিউজ ডেস্ক – দাবীমতো কাটমানি না মেলায় আবাস যোজনায় নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ আঙ্গুল উঠেছে স্থানীয় শাসকদলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায়। এলাকার বাসিন্দা সুদেব রায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই বাড়ি নির্মাণ শুরু করেন। কিন্তু সেই কাজে পঞ্চায়েতের তৃণমূল সদস্য গণেশ রায় বাধা দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন – অযোধ্যার রামমন্দিরে বিস্ফোরণের স্বড়যন্ত্র! গ্রেনেড-সহ গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
এমনকি কুড়ি হাজার টাকাও দাবী করা হয়।দাবীমত টাকা না পাওয়াতেই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা সোমবার রাতের অন্ধকারে উপভোক্তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুদেব রায়।
আরও পড়ুন – গর্ভপাতের সিদ্ধান্ত বদলে দিল জীবন, অকপট কুবরা সেত!
অন্যদিকে এঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বর তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়েরের পরে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ওই সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ দলগত ভাবে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বর তরফে।
