রাজ্যের খবর
ট্যাংরার ছায়া হালতুতে! স্বামী, স্ত্রী, শিশুসন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ আবারও কলকাতায় রহস্য মৃত্যু। ট্যাংরার পর এবার হালতু।একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার।মঙ্গলবার হালতুর পূর্ব পল্লির একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রী ও তাঁদের আড়াই বছরের শিশুর দেহ।ঘটনাস্থলে কসবা থানার পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন সোমনাথ রায় (৪০), সুমিত্রা রায় (৩৫) ও তাদের আড়াই বছরের পুত্র রুদ্রনীল রায়।মৃত্যু ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আড়াই বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছেন।
বাবার শরীরের সঙ্গে বাধা ছিল শিশুটির দেহ।উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে দুই জনের নামের উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।সম্পত্তিগত বিবাদের কারণেই তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পরিবারটি।সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে বলে খবর। ইতিমধ্যেই রায় পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অন্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা।পেশায় অটোচালক সোমনাথ রায়।বেশ কিছুদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিল সোমনাথের পরিবার। বাজারে সম্প্রতি দেনাও হয়ে গিয়েছিল।পাশাপাশি সম্পত্তি নিয়ে ছিল পারিবারিক বিবাদ।মৃত্যুর কারন অনুসন্ধানে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ ইউটিউব আমার রোজগারের একমাত্র উপায়! রণবীরের উপর নিষেধাজ্ঞা তুলে নিল শীর্ষ আদালত!
গতকাল বিকেলে শেষবার দেখা গিয়েছিল পরিবারের তিন সদস্যকে। তারপর সকালে উদ্ধার হয় তাদের তিনজনের মৃতদেহ। কিভাবে মৃত্যু তা কেউই বুঝে উঠতে পারছেন না। তবে আত্মহত্যা নাকি খুন! নাকি পারিবারিক বিবাদের জেরে খুন! তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।
