ভাইরাল খবর
অযোধ্যার রামমন্দিরে বিস্ফোরণের স্বড়যন্ত্র! গ্রেনেড-সহ গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
ডিজিটাল ডেস্কঃ এবার অযোধ্যার রামমন্দিরে বিস্ফোরণের স্বড়যন্ত্র জঙ্গি সংগঠন IS ওরফে ইসলামিক স্টেটের। মন্দিরে হামলার স্বড়যন্ত্র যুক্ত থাকার অভিযোগে ফরিদাবাদ থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। অভিযুক্তের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই সন্দেহভাজন জঙ্গির নাম আবদুল রহমান। বয়স ১৯ বছর। তিনি অযোধ্যার মিল্কিপুরের বাসিন্দা। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলাকালীন তদন্তকারীদের অভিযুক্ত জানিয়েছে, দশম শ্রেণি পাশ রহমানের একটি মাংসের দোকান রয়েছে মিল্কিপুরে। পাশাপাশি ই-রিক্সা চালায় আবদুল । ১০ মাস আগে IS এর ইসলামিক স্টেট খুরাসান প্রোভিন্স জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। সেখানে অনলাইনে ট্রেনিং হয় তাঁর। সেখান থেকে তাকে রামমন্দিরে বিস্ফোরণের দায়িত্ব দেওয়া হয় তাকে।
আরও পড়ুনঃভুয়ো ভোটার রুখতে ময়দানে বিধায়ক কৃষ্ণ কল্যানী ও পৌর প্রতিনিধিরা
অভিযুক্ত আরও জানিয়েছে, অযোধ্যায় রামমন্দির ও গুজরাটের সোমনাথ মন্দিরে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল তাঁর। অভিযুক্ত আবদুলের মোবাইল ফোন থেকে দেশের একাধিক ধর্মীয় স্থানের ছবি ও ভিডিও পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, রামমন্দিরে বিস্ফোরণ ঘটাতে একাধিক বার সেখানে গিয়ে রেইকিও করে অভিযুক্ত যুবক।
একটা বড় হামলার স্বড়যন্ত্র ছিল তাঁর। তবে অবশেষে সব পরিকল্পনা গেলো ভেস্তে। পুলিশ কর্মীরা জানিয়েছেন, আমরা অভিযুক্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
