উন্নয়নের কাজ বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের
Connect with us

দক্ষিণ দিনাজপুর

উন্নয়নের কাজ বন্ধ, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , হরিরামপুর , ২২ সেপ্টেম্বর :  এলাকায় সামগ্রীক উন্নয়নের কাজ বন্ধ থাকার প্রতিবাদে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতে।

দীর্ঘ এক বছর ধরে উন্নয়ন ও পরিসেবামূলক কাজকর্ম বন্ধ থাকার প্রতিবাদে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি পথ অবরোধের শামিল হন গ্রামবাসীর। তাদের দাবি গত ২৫ শে জুলাই বিকল টিউবওয়েল মেরামত, প্রশানমন্ত্রী আবাস যোজনা সহ এলাকার উন্নয়নের দাবিতে পঞ্চায়েত প্রধান অঞ্জনা সরকারের কাছে তারা একটি ডেপুটেশন দিয়েছিলেন। সেই সময় প্রধান অঞ্জনা সরকার আগামী ৩০ দিনের মধ্যে সেই দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু এরপর। প্রায় দুই মাস পার হয়ে গেলেও সমস্যার সমাধান হয় নি বলে অভিযোগ ৷

তাই বাধ্য হয়েই এদিন গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়। দ্রুত দাবি পূরণ করে সমস্যার সমাধান না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে এদিন হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এপ্রসঙ্গে শিরশি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা সরকার জানিয়েছেন এলাকার উন্নয়নের জন্য টেন্ডার করা হয়েছিল কিন্তু জয়েন্ট বিডিওর নির্দেশে সেই টেন্ডার খোলা হয়নি। ফলে টেন্ডার প্রক্রিয়া বন্ধ থাকায় এলাকায় উন্নয়ন করা সম্ভব হয়নি। তবে এব্যাপারে ব্লকের জয়েন্ট বিডিও তাপস ঘোষ বলেন জেলা প্রশাসনের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।