বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান, দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন
Connect with us

মালদা

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান, দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা, ২৭ মার্চ : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মিল্কি বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড় এলাকায়।

জানা যায়, এদিন বিকেলে দোকানের পেছনে থাকা আবর্জনার স্তূপে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানঘরেও ছড়িয়ে পড়ে আগুন। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভস্মীভূত হয়ে গিয়েছে সর্বস্বই। দোকানঘরের পেছনে থাকা আবর্জনার স্তুপ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। এই ঘটনায় বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক মহম্মদ আকবর মিয়া জানিয়েছেন, শুক্রবার বিকেল নাগাদ হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এখানে ফলের দোকান রয়েছে ওই ব্যবসায়ীর। পার্শ্ববর্তী আরো বিভিন্ন ধরনের রকমারি দোকান রয়েছে সেখানে। বিধ্বংসী আগুনে দুটি দোকান পুরোপুরি পুড়ে যায়। পাশাপাশি আরো কয়েকটি দোকানের বেশ ক্ষতি হয়েছে এই আগুনে। দোকানে কিছুদিন আগেই বাইরে থেকে বেশকিছু ফল এবং খাদ্য সামগ্রী মজুদ করা হয়। প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দোকানে। তবে কিভাবে এখানে আগুন লাগলো তা নিয়ে রীতিমতো ধন্দে দোকান মালিক মহম্মদ আকবর মিয়া। অপরদিকে স্থানীয় বাসিন্দা মিরাজুল আনসারী জানিয়েছেন, বিকেলে দোকানের পেছনে থাকা আবর্জনার স্তূপে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানঘরেও ছড়িয়ে পড়ে আগুন। সে সময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুটি ফলের দোকান পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীদের তৎপরতায় বড়োসড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন পার্শ্ববর্তী দোকান মালিকেরা। তবে আগুন লাগার কারণ নিয়ে রীতিমতো ধন্দে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকান মালিকেরা।