মালদা
বসন্ত উৎসবের অনুষ্ঠানে সামিল মানিকচকবাসী, আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও
নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ২৭ মার্চ : মানিকচক ব্লকের মথুরাপুর ইউনাইটেড ইয়ং ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো শনিবার। এদিন মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এলাকার কচিকাঁচারা।
এদিনের অনুষ্ঠানকে ঘিরে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। অনুষ্ঠানের উদ্যোক্তা মৃন্ময়ী দাস উপাধ্যায় জানিয়েছেন, মানিকচক ব্লকের মথুরাপুর ইউনাইটেড ইয়ং ক্লাবের পরিচালনায় প্রতিবছরই বসন্ত উৎসব পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও এই বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তবে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং অনুষ্ঠান পরিসরেও সংকুচিত করা হয়েছে। করোনাকালীন সময়েও এলাকার সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার কচিকাঁচারা অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। নাচ, গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তাছাড়া সারা বছরই নানা রূপ অনুষ্ঠানের আয়োজন করে থাকে মথুরাপুর ইউনাইটেড ইয়ং ক্লাব। ঠিক সেকারণে এবছরও বসন্ত উৎসবে শামিল সর্বস্তরের মানুষেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা সহ এলাকার কিশোর কিশোরীরাও। পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে।
