বিশ্বের খবর
বাংলাদেশে নয়া দলের নাম চূড়ান্ত, এবার কি শেষের পথে ইউনুস জমানা?
শুক্রবার বাংলাদেশে গঠিত হতে চলেছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই গড়ে উঠেসে নয়া দল চূড়ান্ত। বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নয়া দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি।
দলের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলামের নাম আগেই ঠিক করা হয়েছিল। নতুন রাজনৈতিক দলে এছাড়া আরও চারটি পদে কারা থাকবেন, তা ঠিক হয়েছে বৈঠকে। বৃহাস্পতিবার ঢাকায় চূড়ান্ত হয়েছে নয়া রাজনৈতিক দলের। সূত্রের খবর, এখনও দুটি পদ নিয়ে জল্পনা। নতুন রাজনৈতিক দলে দুই পদে কারা দায়িত্ব পাবেন, করা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন – চিকিৎসকের লালসার শিকার রোগী! ৩০০ রোগীকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন শল্য চিকিৎসকের বিরুদ্ধে
বৃহস্পতিবার নতুন রাজনৈতিক দলের দায়িত্ব বণ্টন নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়েছে। দলের সদস্যসচিব আখতার হোসেনের নামও ঠিক করা হয়েছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাকে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম। দলের মুখ্য সমন্বয়কের পদ দেওয়া হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে। বাংলাদেশের নতুন রাজনৈতিক দলে আরও দুটি পদ থাকবে বলে আগেই জানা গিয়েছিল। তবে সেই পদ গুলি নিয়ে এখনও জল্পনা রয়েছে।
অপর রাজনৈতিক দল খালেদা জিয়ার বিএনপি আগেই দাবি করেছিল, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মুদ ইউনূস নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। সেই সূত্র ধরে অনেকে দাবি করেছেন, নাহিদদের দলটির নেপথ্যেও রয়েছেন তিনি।
তবে জানতে পারা যাচ্ছে, নতুন দলের সঙ্গে এখনও ইউনূসের স্পষ্ট কোনও যোগ প্রকাশ্যে আসেনি। দলে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে ফেলেছেন নাহিদ। এদিকে বাংলাদেশে নতুন দলের পাশাপাশি নতুন ছাত্র সংগঠনও তৈরি হয়েছে। নতুন দলের সঙ্গে ছাত্র সংগঠনের যোগ নেই বলে দাবি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাঁরাও এই সংগঠনে থাকছেন।
আরও পড়ুন – আফগান শাসনে চাপে ব্রিটিশরা, ৩২৫/৭ এ থামলো আফগানিস্তান
