তৃণমূলের ব্লক সভাপতির হাতে প্রহৃত তৃণমূলেরই উপপ্রধান, উত্তেজনা গাজোলে
Connect with us

মালদা

তৃণমূলের ব্লক সভাপতির হাতে প্রহৃত তৃণমূলেরই উপপ্রধান, উত্তেজনা গাজোলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৮ জানুয়ারী : মালদার গাজোলে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাতাহাতিতে জড়ালেন ২ জন তৃণমূল নেতা। মালদা জেলার গাজোল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেনকে মারধোরের অভিযোগ উঠল দলেরই যুব সভাপতি রাজকুমার সরকার সহ তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় গাজোল বিডিও অফিস চত্বরে। পুলিশ সুত্রের খবর, এদিন সন্ধ্যায় গাজোল বিডিও অফিসে উপপ্রধানের নেতৃত্বে বৈঠক চলাকালীন অাচমকাই তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার সরকার এবং তার অনুগামীরা সেখানে গিয়ে উপপ্রধান ফারুক হোসেনের কাছে টাকার দাবী করে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি দায়িত্ব পাওয়ার পর থেকে রাজকুমার সরকার বিভিন্ন ভাবে উপপ্রধানকে হুমকি দিতেন বলেও এদিন অভিযোগ করেন তিনি। ঘটনায় উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার জেরে একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবী করেছেন ব্লক সভাপতি রাজকুমার সরকার।