মালদা
সম্পত্তি নিয়ে বিবাদে বাবাকে মারবার অভিযোগ ছেলের বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৮ জানুয়ারী : সম্পত্তির একাংশ পুত্রবধুর নামে লিখে দেওয়ায় বাবা ও মা কে মারধোরের অভিযোগ উঠলো ছোট ছেলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের শীতলপুর এলাকায়। ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে প্রহৃত বাবা।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সত্যেন সাহা বহুদিন আগে তার জমি জায়গা দুই ছেলে জগদিশ সাহা ও অমিত সাহার মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন। কিন্তু ছোট ছেলে অমিত সাহা আরো সম্পত্তি তার নামে লিখে দেওয়ার দাবী জানাতে থাকে।এরমধ্যে বড়ছেলের পুত্রবধুকে ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে জানতে পারে অমিত। শুক্রবার নির্মাণকাজ চলাকালীন পরিবারের সদস্যদের ওপরে চড়াও হয় অমিত। দাদা ও বৌদিকে মারধোরের পাশাপাশি বৃদ্ধ বাবা ও মাকেও মারধোর করে সে। রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয় বাবাকে। এমনকী অমিত তাদের প্রাণে মেরে ফেলার হুমকীও দেয় সে।বৃদ্ধ সত্যেন সাহা জানিয়েছেন, দুই ছেলের মধ্যে সব সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেওয়ার পরেও ছোট ছেলে অমিত আরো সম্পত্তির দাবি জানাতে থাকে।
এরমধ্যে পুত্রবধুকে কম্পিউটার সেন্টার খোলার জন্য ঘর নির্মাণ করে দিতে চাইলে বিরোধিতা করে অমিত। এদিন বাড়িতে এসে আমাদের মারধোর করার অকথ্য গালিগালাজ করে। পাশাপাশি তাদের প্রাণনাশের হুমকীও দেয় সে।ছেলের অত্যাচার সইতে না পেরে এদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ওই বৃদ্ধ।অন্যদিকে, এ বিষয়ে বড় পুত্রবধূ আরতি সাহা জানিয়েছেন, তিনি স্নাতক পাস ও কম্পিউটার প্রশিক্ষিত। তাই তার শ্বশুরমশাই তাকে কম্পিউটার সেন্টারের জন্য একটি দোকানঘর করে দিতে চান। কেনা হয় ইট বালি পাথর। কিন্তু এদিন নির্মাণ কাজ চলাকালীন নির্মাণ কাজে বাধা দেয় তার দেওর। তারপর তাদের বেধড়কভাবে মারধর শুরু করে। তার শ্বশুরমশাইকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয় ।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান তিনি।এই ঘটনায় ছোট ছেলে অমিতের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে ওই বৃদ্ধ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
