নাবালিকা গৃহবধূকে হত্যা! অভিযোগের তীরে বিদ্ধ শ্বশুরবাড়ির লোকজন
Connect with us

রায়গঞ্জ

নাবালিকা গৃহবধূকে হত্যা! অভিযোগের তীরে বিদ্ধ শ্বশুরবাড়ির লোকজন

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: এক নাবালিকা গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বাজে বিন্দোল এলাকায়। ঐ মহিলাকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ মৃতার বাবার বাড়ির লোকেদের।

ঘটনার পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এদিন দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার নাম অঞ্জনা সরেন বয়স ১৫ বছর। বাবার বাড়ি রায়গঞ্জের কসবা মহেশো এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে।

এবিষয়ে মৃতার দিদি কল্পনা সরেন বলেন, এক বছর আগে প্রেম করে বাজে বিন্দোলের বাসিন্দা সঞ্জয় কিস্কুর সাথে বিয়ে হয়েছিল অঞ্জনা সরেনের। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী সহ শ্বশুরবাড়ি লোকজন মহিলার উপর নির্যাতন করতো বলে অভিযোগ।

আরও পড়ুন –চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ! অভিযোগের তীরে তৃণমূল নেতা

Advertisement
ads

এমনকি তাকে বাবার বাড়িতে আসতে দেওয়া পর্যন্ত হত না। এসবেরই মধ্যে বুধবার ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। মৃতার দিদি অভিযোগ জানিয়েছেন, আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁর মৃতদেহটি। অভিযুক্তদের কঠিন শাস্তি চাইছেন তিনি।

এ প্রসঙ্গে অভিযুক্ত যুবক সঞ্জয় কিস্কুর কাকা রাম কিস্কু বলেছেন, কিভাবে ভাইপোর স্ত্রীয়ের মৃত্যু হয়েছে সেই ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন মৃতার বাবার বাড়ি লোকেরা। যদিও ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

আরও পড়ুন – উত্তরপ্রদেশে চাঞ্চল্য: ৩০ ছাত্রীর যৌন হেনস্থায় অভিযুক্ত অধ্যাপক পলাতক

Advertisement
ads
Continue Reading
Advertisement