ভাইরাল খবর
রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন আজ, দিল্লিকে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের
ডিজিটাল ডেস্কঃ আজ, ৭ ফেব্রুয়ারি রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR – Special Intensive Revision) সংক্রান্ত শুনানি পর্বের শেষ দিন। যদিও নির্ধারিত সময়ের মধ্যে এখনও রাজ্যের একাধিক জেলায় এই শুনানি সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে উত্তর কলকাতা (North Kolkata), মালদা (Malda) এবং দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায় এসআইআর যাচাই (verification) পর্বের সময়সীমা বৃদ্ধির আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Electoral Officer) দফতরে।
এই বিষয়ে ভারতের নির্বাচন কমিশনকে (Election Commission of India) জানাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নয়াদিল্লিতে (New Delhi) এই সংক্রান্ত চিঠি পাঠাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। তবে এই তিন জেলা ছাড়া রাজ্যের অন্য কোনও জেলার জন্য সময়সীমা বৃদ্ধির আবেদন পাঠানো হবে না।
প্রসঙ্গত, এর আগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এসআইআর-এর বিভিন্ন ধাপে শুনানির সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই নজিরেই বাংলার এই তিন জেলায় সময় বাড়াতে হতে পারে নির্বাচন কমিশনকে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, রাজ্যে প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের (voters) কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানি কেন্দ্রে (hearing centres) পৌঁছননি। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা হাজির না হলে ভোটার তালিকা (voter list) থেকে নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election) একদফায় হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মনোজ আগরওয়াল জানিয়েছেন, দিল্লি থেকে পরামর্শ এলে একদফায় ভোটের প্রস্তাব দিতে তিনি রাজি। বিগত নির্বাচনে একাধিক দফায় ভোট হলেও হিংসা (violence) পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।


