এবারে পদ্মশিবিরে যোগ দিলেন টলি অভিনেতা বনি
Connect with us

রাজনীতি

এবারে পদ্মশিবিরে যোগ দিলেন টলি অভিনেতা বনি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক ,০৬ মার্চ: এবারে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। উল্লেখ্য বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল ছেড়ে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার পদ্মশিবিরে যোগ দেন বনি।

যদিও কিছুদিন আগেই বনির মা পিয়া সেনগুপ্ত ও তার প্রেমিকা কৌশানি মুখার্জী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এমনকী কৌশানিকে উওর কৃষ্ণনগর আসনে প্রার্থীও করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য বিভিন্ন সময়ে তৃণমূলের সমর্থনে প্রতিক্রিয়া দিয়েছে তার মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানি। তারা জানুয়ারীর শেষে একসঙ্গে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এই পরিস্থিতিতে বনির বিজেপিতে যোগদান অবাক করেছে অনেককেই। ভোটের আগে রাজ্য রাজনীতিতে এক দিকে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার হিড়িক পড়েছে, তেমনই টলিপাড়াতেও লক্ষ করা গিয়েছে এই বিভাজনও। পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তের মতো তারকারা যেমন পদ্মশিবিরে যোগ দিয়েছেন, তেমনই পরিচালক রাজ চক্রবর্তী, জুন মাল্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোশে-র মতো অভিনেত্রীরা আবার ঘাসফুল বেছে নিয়েছেন। হয়েছেন প্রার্থীও।এই লিস্টে এবার নয়া সংযোজন বনি। যদিও জানা গিয়েছে, পরিচালক অনুপ সেনগুপ্তর ছেলে বনির বিজেপি-তে যোগদান আকস্মিক কিছু নয়। বেশ কিছু দিন ধরেই গেরুয়া নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চলছিল বলে জানা গিয়েছে।

Continue Reading
Advertisement