পুরোনো কেন্দ্র ফিরে পেতে অভিনেতার ওপরই ভরসা রাখল পদ্ম শিবির
Connect with us

রাজনীতি

পুরোনো কেন্দ্র ফিরে পেতে অভিনেতার ওপরই ভরসা রাখল পদ্ম শিবির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ মার্চ : একুশের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের বিজেপির প্রার্থী করা হল প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় কে৷ এই আসনে তারকা প্রার্থীর উপরেই ভরসা রাখল বিজেপি। ২০১৬ সালে খড়গপুর থেকেই জিতে বিধানসভায় গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

কিন্তু তিনি মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে ওই কেন্দ্রে গেরুয়া প্রার্থীর পরাজয় ঘটে। খগড়পুর ফের দখল করে তৃণমূলের প্রদীপ সরকার। তাই এবারে নিজেদের হারানো কেন্দ্র ফিরে পেতে মরিয়া গেরুয়া শিবির।একুশের নির্বাচনে একে একে ৫৮ আসনের প্রার্থী ঘোষণা হয়ে গেলেও বিজেপি নীরব ছিল খড়্গপুর সদর ও বড়জোড়ার প্রার্থীর নাম নিয়ে।খড়গপুর সদর কেন্দ্র ও বড়জোড়া কেন্দ্রে প্রার্থী ঘোষনা করল গেরুয়া শিবির। খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ‍্যায় ও বড়জোড়া থেকে প্রার্থী হচ্ছেন সুপ্রীতি চট্টোপাধ‍্যায়।উল্লেখ্য, গত মাসে অমিত শাহের নামখানার সভায় বিজেপিতে যোগ দেন তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা হিরণ।

হিরণ চট্টোপাধ্যায়