ইস্টবেঙ্গল ক্লাবে চুরি-কাণ্ড, প্রশ্নের মুখে নিরাপত্তা ও ম্যাচ আয়োজন
Connect with us

কলকাতা

ইস্টবেঙ্গল ক্লাবে চুরি-কাণ্ড, প্রশ্নের মুখে নিরাপত্তা ও ম্যাচ আয়োজন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইস্টবেঙ্গল ক্লাবে ঘটেছে বড়সড় চুরির ঘটনা। ক্লাব প্রাঙ্গণ থেকে চুরি হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ফ্লাডলাইটের তার (wiring) ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী (electrical equipment)। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। তাঁর দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য (market value) ১২ থেকে ১৪ লক্ষ টাকার কাছাকাছি। তবে ক্লাব সূত্রে জানা যাচ্ছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

এই ঘটনার মধ্যেই বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ড (Championship Round)-এর প্রথম ম্যাচে নেমেছিল শক্তিশালী ইউনাইটেড কলকাতা (United Kolkata)-র বিরুদ্ধে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলে জয়লাভ করে লাল-হলুদের দল। কিন্তু এত বড় ম্যাচেও গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক।

এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে দেবব্রত সরকার জানান, “ম্যাচটি ছিল সপ্তাহের এক কাজের দিন (weekday)-এর দুপুরে। অনেকেই অফিস থেকে বের হতে পারেননি, তাই দর্শক কম এসেছে।”

প্রেসমিট চলাকালীন এক সাংবাদিক জানতে চান, “মাঠে ফ্লাডলাইট (floodlight) তো আছে, তাহলে রাতের ম্যাচ আয়োজন করা যাচ্ছে না কেন?” তখনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন দেবব্রত। তিনি জানান, “রাস্তার দিকের দুটি ফ্লাডলাইটের নীচের প্লাগ (plug) চুরি হয়ে গিয়েছে। এটা কীভাবে সম্ভব, বুঝতে পারছি না। খুবই খারাপ ব্যাপার।”

Advertisement
ads

তিনি আরও বলেন, “১২ থেকে ১৪ লক্ষ টাকার মতো সরঞ্জাম (equipment) চুরি হয়েছে। কম তো নয়! এটা আমাদের গ্যালারি না, এটা দেখাশোনা করে পিডব্লিউডি (PWD – Public Works Department)।”

বর্তমানে নতুন করে মেরামতির কাজ (repair work) শুরু হয়েছে বলেও তিনি জানান। ক্লাব সূত্র জানায়, চুরির ঘটনা ঘটেছে প্রায় তিন মাস আগে (three months ago)। ক্লাবের তরফে ময়দান থানায় (Maidan Police Station) একটি জেনারেল ডায়েরি (GD) করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কোনও অগ্রগতি (progress) হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

এই চুরির ঘটনায় শুধু ক্লাবই নয়, প্রশ্ন উঠছে গোটা ময়দান এলাকার নিরাপত্তা নিয়ে।

Advertisement
ads
Continue Reading
Advertisement