যৌনাঙ্গ থেঁতলে যুবক খুনে চাঞ্চল্য রায়গঞ্জের মহারাজায়।
Connect with us

রায়গঞ্জ

যৌনাঙ্গ থেঁতলে যুবক খুনে চাঞ্চল্য রায়গঞ্জের মহারাজায়।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ০৩ এপ্রিল :   যৌনাঙ্গ থেঁতলে ও ব্যাপক মারধর করে এক যুবককে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে । শনিবার সকাল থেকেই এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেবাশীষ গুপ্ত (২৫)। তার বাড়ি স্থানীয় ওই এলাকাতেই। ওই যুবকের দাদা মিঠুন গুপ্ত বলে,গত কয়েকদিন ধরে এলাকায় কীর্তন অনুষ্ঠান চলাকালীন এলাকার কয়েকজনের সঙ্গে তার ভাইয়ের মদ্যপ অবস্থায় ঝামেলা হয়। সেই ঘটনার জেরে এই খুনের ঘটনা হতে পারে। মৃত যুবকের মা সতী গুপ্ত বলেন, আমার ছেলেকে গতকাল ঘরে তালা আটকে রেখে রেখেছিলাম। সে শান্ত মনে ঘুমিয়ে ছিল। কিন্তু আমার ধারণা ওই তালা ভেঙে আমার ছেলেকে মুখে কাপড় চাপা দিয়ে অন্যত্র নিয়ে যায় এলাকারই চার যুবক। তারাই আমার ছেলেকে খুন করেছে। শনিবার এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। মৃতের মা অভিযুক্তদের বিরুদ্ধে চরম শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।