জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড এড়াতে নাকা চেকিং কর্ণজোড়া ফাঁড়ি পুলিশের
Connect with us

রায়গঞ্জ

জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড এড়াতে নাকা চেকিং কর্ণজোড়া ফাঁড়ি পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদ্দাতা, রায়গঞ্জ, ৩১ মার্চ: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। নির্বাচনের প্রাক্কালে জেলায় অপরাধমূলক কাজ আটকাতে সতর্ক পুলিশ ৷ কড়া নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং।

রাজ্যে অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই মর্মে নাকা চেকিং শুরু করল পুলিশ প্রশাসন। বুধবার রায়গঞ্জের ছটপরুয়া এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে যাতায়াতকারী সমস্ত ছোটো বড় গাড়ীতে তল্লাশি চালায় কর্ণজোড়া ফারির পুলিশ। নির্বাচনের আগে এলাকায় সমাজ বিরোধীদের আনাগোনা বাড়তে পারে, তাই প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের আগে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই উদ্যোগ। ভোট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই নাকাচেকিং চলবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Continue Reading
Advertisement