হাওড়ার বটানিক্যাল গার্ডেনে বেআইনি দখল! উঠছে মসজিদ ও মাজার!
Connect with us

কলকাতা

হাওড়ার বটানিক্যাল গার্ডেনে বেআইনি দখল! উঠছে মসজিদ ও মাজার!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার ঐতিহ্যবাহী ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেনে অবৈধ মসজিদ ও মাজার নির্মাণ এবং পাঁচিলে আবর্জনা ফেলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। এই তথ্য রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে পরিবেশ মন্ত্রক জানিয়েছে, এই অনিয়ম রোধের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার এবং পুরসভার। উল্লেখ্য, বটানিক্যাল গার্ডেনের ব্যবস্থাপনা কমিটির প্রধান রাজ্যের মুখ্য সচিব। কেন্দ্রের পক্ষ থেকে বহুবার চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত রাজ্য সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ স্ত্রী বাপের বাড়ি যেতেই চার সন্তানকে হত্যা করে আত্মঘাতী বাবা

ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন, যা আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত, এটি ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উদ্ভিদ উদ্যান। এখানে বিরল ও মূল্যবান উদ্ভিদের সংগ্রহ রয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশগত শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে, সাম্প্রতিক সময়ে বাগানের অভ্যন্তরে অবৈধ নির্মাণ এবং আবর্জনা ফেলার ঘটনা তার সুরক্ষা ও সংরক্ষণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

Advertisement
ads

স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের মতে, জাতীয় সম্পদের সুরক্ষায় রাজ্য সরকার ও পৌরসভার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

Continue Reading
Advertisement