জেলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জোরকদমে চলছে প্রস্তুতি
Connect with us

উত্তর দিনাজপুর

জেলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জোরকদমে চলছে প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ , ১১ এপ্রিল : রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। বঙ্গের ক্ষমতা দখলে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি।

দলীয় প্রার্থীর সমর্থনে বিভিন্ন ভাবে প্রচার শুরু করেছেন শীর্ষ নেতৃত্ব। সেই মর্মে দলীয় প্রার্থীদের সমর্থনে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মহারাজা হাট স্কুল ময়দানে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শাহের সভাকে ঘিরে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে। তৈরী হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। রবিবার মঞ্চ সহ আনুষাঙ্গিক প্রস্তুতি খতিয়ে দেখেন দলীয় নেতৃত্ব। সোমবার হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী চাঁদিমা রায়, রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে জনসভা করবেন অমিত শাহ। রবিবার দলের তরফে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সভাস্থলে আসেন বিজেপি জেলা নেতা গোপাল মজুমদার সহ অন্যান্যরা।