কংগ্রেস সদস্যের তৃণমূলে যোগ! মতবিরোধ শাসক দলে
Connect with us

মালদা

কংগ্রেস সদস্যের তৃণমূলে যোগ! মতবিরোধ শাসক দলে

Dipa Chakraborty

Published

on

হরিশ্চন্দ্রপুর, ১৮ : গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের যোগদানকে নিয়ে চাপানউতোর শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে। এই যোগদানকে মান্যতা না দিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের জেলা সহসভাপতি।

উল্লেখ্য, দুদিন আগে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাসের হাত ধরে দলে যোগদান করেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য মোহাম্মদ মুজাহিদ সহ প্রায় পাঁচ শতাধিক কংগ্রেস কর্মী। এই যোগদানের বিরোধিতায় সরব হন দলেরই একাংশ। এরপরেই শুক্রবার এই যোগদানের বিরোধিতা করে দলে জেলার সহ সভাপতি বিকাশ ব্যানার্জীর উপস্থিতিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মহেন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পঙ্কজ কুমার দাস।অঞ্চল কমিটি ও এলাকার বিধায়ক তজমুল হোসেনের সঙ্গে আলোচনা না করেই এই যোগদান কর্মসূচী হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি।পাশাপাশি যোগদানকারী কংগ্রেস সদস্যের নামে নানা অভিযোগ রয়েছে এলাকায় বলে দাবী করেছেন পঙ্কজবাবু।যদিও দলের ব্লক কমিটি এবং জেলা কমিটির সঙ্গে আলোচনা করে এই যোগদান করিয়েছেন বলে দাবী করেছেন তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস।