বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহারের নির্দেশ রাজ্যের
Connect with us

রাজ্যের খবর

বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রত্যাহারের নির্দেশ রাজ্যের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : বিমল গুরুঙ্গের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের আইন দফতর থেকে জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।  ইতিমধ্যেই ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙে একাধিক মামলা প্রত্যাহার।

তার বিরুদ্ধে হিংসা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা হয়েছিল পুলিশের তরফে৷ উল্লেখ্য পাহাড়ে গণ্ডগোলের ঘটনায় পুলিশ কর্মী অমিতাভ মালিকের খুনের পর থেকে বিমল গুরুং দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন। এই সুযোগে পাহাড়ে বিনয় তামাং গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে৷ সম্প্রতি করোনা আবহের মধ্যে আচমকা গত বছর মহাপঞ্চমীর বিকেলে কলকাতায় প্রকাশ্যে আসেন বিমল গুরুং। কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে রীতিমতো বিজেপির তুলোধনা করেন তিনি। গোর্খাল্যান্ডের নামে বিজেপি পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে হুঙ্কার দেন গুরুং। আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে জোরধাক্কা দেবেন বলেও হুঁশিয়ারি দেন পাহাড়ের এই এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। এদিকে রাজ্যের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। ভোটের আগে রাজনৈতিক কারণেই গুরুংকে স্বস্তি দিতে তৃণমূল সরকার মামলা প্রত্যাহার করে নিচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

Continue Reading
Advertisement