বাংলার জন্য রেলমন্ত্রীর বড় ঘোষণা, ৩ ঘণ্টায় বারাণসী থেকে শিলিগুড়ি
Connect with us

ভারতীয় রেল

বাংলার জন্য রেলমন্ত্রীর বড় ঘোষণা, ৩ ঘণ্টায় বারাণসী থেকে শিলিগুড়ি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় (Rail Connectivity) এক ঐতিহাসিক মুহূর্তের দিকে এগোচ্ছে বাংলা। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) উপহার পাওয়ার পর এবার রাজ্যের ঝুলিতে যোগ হতে চলেছে আরও এক বড় প্রাপ্তি— বুলেট ট্রেন (Bullet Train)। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে বারাণসী–পটনা–শিলিগুড়ি (Varanasi–Patna–Siliguri) রুটে, যা বাংলার জন্য এক বিশাল মাইলফলক।

রেলমন্ত্রীর দাবি অনুযায়ী, এই বুলেট ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার (320 kmph) গতিতে চলতে পারবে। ফলে শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছতে সময় লাগবে তিন ঘণ্টারও কম (Less than 3 hours)। বর্তমানে যেখানে দীর্ঘ সময়ের যাত্রা প্রয়োজন, সেখানে এই প্রকল্প যাত্রীদের জন্য যুগান্তকারী পরিবর্তন আনবে।

চলতি বছরের কেন্দ্রীয় বাজেট (Union Budget)-এই শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত একটি হাইস্পিড রেল করিডর (High-Speed Rail Corridor) তৈরির ঘোষণা করা হয়েছে। ওই করিডর দিয়েই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বারাণসী থেকে দিল্লি পর্যন্ত আলাদা একটি হাইস্পিড করিডর নির্মাণের কথাও জানানো হয়েছে। এই করিডর বাস্তবায়িত হলে শিলিগুড়ি থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র ৬–৭ ঘণ্টা (6–7 hours), যেখানে বর্তমানে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগে।

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, শিলিগুড়ি থেকে যে হাইস্পিড রেল করিডর তৈরি হবে, তা ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারত (North-East India) পর্যন্ত সম্প্রসারিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, এই করিডর গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত হতে পারে। পাশাপাশি, মেট্রোর মতো কিছু ট্রেন মাটির নিচ দিয়ে (Underground Tunnel) চালানোর ভাবনাও রয়েছে রেলের। যদিও এই সুড়ঙ্গপথ ঠিক কোথায় তৈরি হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য দেননি রেলমন্ত্রী।

Advertisement
ads ads

সব মিলিয়ে, রেলের এই মেগা পরিকল্পনা বাংলার যোগাযোগ ব্যবস্থা, পর্যটন (Tourism) এবং অ