ফের অ্যাকশন মোডে ইডি: কলকাতা-দুর্গাপুর-আসানসোলে বালি ও কয়লা পাচার মামলায় হানা
Connect with us

ভাইরাল খবর

ফের অ্যাকশন মোডে ইডি: কলকাতা-দুর্গাপুর-আসানসোলে বালি ও কয়লা পাচার মামলায় হানা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের অ্যাকশন মোডে (Action Mode) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। মঙ্গলবার ভোরে দিল্লি, কলকাতা, দুর্গাপুর ও আসানসোলের একাধিক ঠিকানায় একযোগে হানা দেন ইডি আধিকারিকরা। অভিযানে তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়লা (Coal) ও বালি (Sand) পাচার (Smuggling) মামলার তদন্তেই এই অভিযান। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের বুদবুদ থানার ওসি (OC) মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। মাত্র দু’দিন আগেই তিনি বুদবুদ থানার দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার আগেই ইডির এই অভিযান নতুন করে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, বছরখানেক আগে দুর্নীতির অভিযোগে আসানসোলের বারাবনি থানা থেকে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড (Suspended) করা হয়েছিল। এরপর তিনি আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (Special Branch) কর্মরত ছিলেন।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলা (Coal Smuggling Case)-য় প্রোটেকশন মানির (Protection Money) লেনদেনের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ রয়েছে। দুর্গাপুরের বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে।

Advertisement
ads

একইসঙ্গে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বালি ও কয়লা ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি। দুর্গাপুরের সেপকো (Sepco) এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্ত ও তাঁর ভাই অমিত দত্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়াও পানাগর, অণ্ডাল, পাণ্ডবেশ্বর-সহ একাধিক এলাকায় অভিযান চলছে।

কলকাতা ও দিল্লিতেও (ED Raid in Delhi) তল্লাশি চলছে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার (I-PAC Case in Supreme Court) শুনানির দিনেই এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement