ইডির আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের! আইপ্যাক মামলার শুনানি স্থগিত
Connect with us

ভাইরাল খবর

ইডির আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের! আইপ্যাক মামলার শুনানি স্থগিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি (I PAC Case Hearing)। মঙ্গলবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে রাজ্য ও মুখ্যমন্ত্রীর জমা দেওয়া হলফনামার (Affidavit) জবাব দিতে সময় চেয়ে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সেই আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত ইডিকে এক সপ্তাহ সময় দিয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি।

জানা গিয়েছে, সোমবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়। সেখানে ইডির দায়ের করা মামলা খারিজের আবেদন জানিয়ে বলা হয়, এই মামলার আবেদন করার অধিকারই নেই ইডির। পাশাপাশি দাবি করা হয়েছে, তল্লাশির পদ্ধতি (Search Procedure) সঠিক ছিল না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইডির কাজে কোনও বাধা দেননি। অনুমতি নিয়েই শুধুমাত্র দলীয় নথি (Party Documents) সংগ্রহ করা হয়েছিল বলে হলফনামায় উল্লেখ।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলায় (Coal Scam Case) তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC Kolkata Office) দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও নথি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তদন্তে বাধার অভিযোগ ওঠে। এই ঘটনায় ইডি ও তাদের তিন আধিকারিক আলাদাভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে।