ভাইরাল খবর
হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল শতাধিক ট্রেন!
ডিজিটাল ডেস্কঃ তিথি মেনে শুক্রবার বসন্ত উৎসব। এই রংয়ের উৎসবে ফেস্টিভ মুডে রেল। এবারে দলের উৎসবে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে অনেক ট্রেন! এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুরক্ষার্থে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
আগামীকাল অর্থাৎশুক্রবার হাওড়া-শিয়ালদহ দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে। রংয়ের উৎসবে জাতীয় ছুটি থাকায় যাত্রীদের চাপ কম থাকবে ঠিকই, কিন্তু যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরা ভোগান্তির শিকার হবেন বলে মনে করা হচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিয়ালদহ স্টেশনে বাতিল ট্রেনের তালিকা
রেল সূত্রে খবর, শুক্রবার শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষত সকাল বেলার দিকে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে।
আরও পড়ুনঃ একই আধার নম্বরে একাধিক পাসপোর্ট! বাগুইআটির যুবক গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ- রানাঘাট শাখায়। রানাঘাট -শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে শান্তিপুর যাওয়ার আটটি ট্রেনও বাতিল।এছাড়াও শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি, রানাঘাট বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, রুটে একাধিক ট্রেন বাতিল। এমনকি দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। শিয়ালদহ স্টেশন থেকে বারুইপাড়া, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনাপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল। সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।
হাওড়া স্টেশনে বাতিল ট্রেনের তালিকা
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন, ডাউনে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। এক লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চারজোড়া ট্রেন বাতিল। ডাউনে বাতিল সাতটি ট্রেন। একইভাবে হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখার আপ-ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
