মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে টিকা নিলেন পুরুলিয়ার ডিএম ও এসপি
Connect with us

দেশ

মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে টিকা নিলেন পুরুলিয়ার ডিএম ও এসপি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ ফেব্রুয়ারি : সাধারণ মানুষের মধ্যে কোভিড ভ্যাকসিন নিয়ে আতঙ্ক দূর করতে টিকা নিলেন পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় এবং পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ৷ পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভ্যাকসিন নেন তাঁরা।

দুজনেই টিকা নেওয়ার পর সুস্থ রয়েছেন। টিকা নেওয়ার পর জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, এই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া সংশয় দূরীকরণে টিকা নিলাম। তবে টিকাকরণের পরেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি। একই বক্তব্য জেলা পুলিশ সুপারেরও৷ উল্লেখ্য ১৬ ই জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ অভিযান৷ কোভ্যাকসিন এবং কোভিশিল্ড নামে দুটি ভ্যাকসিনের মাধ্যমে প্রথম দফায় করোনা যোদ্ধা চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মীদের টিকা দেওয়া হচ্ছে৷ কিন্তু টিকা শুরু করার পর দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনের টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আর এই নিয়েই তৈরি হয়েছে বিপত্তি৷ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক তা দূর করতে এদিন পুরুলিয়ার জেলা প্রশাসনের দুই শীর্ষ কর্তা মেডিক্যাল কলেজে টিকা নেন। তারপর তাদেরকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।