শরীরে ভ্যাকসিন প্রয়োগের ফলে মৃত্যু ব্যবসায়ীর, অভিযোগ দায়ের থানায়
Connect with us

Uncategorized

শরীরে ভ্যাকসিন প্রয়োগের ফলে মৃত্যু ব্যবসায়ীর, অভিযোগ দায়ের থানায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : কোভিড ভ্যাকসিন নেওয়ার পর এক ব্যাক্তির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালে এলাকা জুড়ে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায়। মৃত ব্যাক্তির নাম মৃতের নাম কৃষ্ণ দত্ত (৬৪)। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি ধূপগুড়ি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ভ্যাকসিনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে।

পরিবার সুত্রের খবর, ওই ব্যক্তি সোমবার দুপুরে ধূপগুড়ি হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে বিকেলে দোকানে গিয়ে কয়েকবার বমি করেন। শারীরিক অসুবিধা নিয়ে বাড়ি ফিরে বিশ্রাম নেন। রাতের খাবার খেয়ে ঘুমোনোর পর ভোরবেলায় তিনি অসুস্থ বোধ করেন এবং শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মৃতের পরিবারের তরফে আরো জানানো হয় যে, ওই ব্যাক্তির ব্লাড প্রেশারের রুটিন সমস্যা ছিল। তবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। শ্বাসকষ্ট বা অন্য কোনও বড় শারীরিক সমস্যা ছিল না তাঁর। তাই তাঁরা নিশ্চিত শরীরে ভ্যাকসিন প্রয়োগের কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। এরপরই মৃতের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট, তাঁর সংগৃহীত সোয়াবের রিপোর্ট এবং তাঁর চিকিৎসা সম্পর্কিত কাগজপত্র না দেখে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। রিপোর্ট এলে বিস্তারিত জানানো হবে। দেহটি ময়নাতদন্তের জন্যে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।