উত্তর দিনাজপুর
গ্রামবাসীর উত্যক্ততায় মৃত্যু হল এক নীলগাইয়ের, চাঞ্চল্য এলাকায়
নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ১২ এপ্রিল : একটি নীলগাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোমবার। এদিন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার
চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই ওই এলাকায় চলে আসে নীলগাইটি। ইতস্ততভাবে সেটিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দারা।এরপরেই হরিণ সন্দেহে সেটিকে তাড়া করে স্থানীয়রা। শেষ পর্যন্ত শুভানদীগছ এলাকায় ডক নদী পেরিয়ে পালানোর সময় নীলগাইটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। খবর পেয়ে চোপড়া রেঞ্জেরবনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। এই বিষয়ে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালসের সহকারী সম্পাদক নবনীতা উপাধ্যায় জানিয়েছেন, এদিন নীলগাইটিকে তাড়া করার ফলে প্রচন্ড ছোটাছুটি করেছে। জমি, নদী পেরিয়ে অতিরিক্ত যাতায়াত করেছে। যেকারণে হৃদযন্ত্র বিকল হয়ে নীলগাইটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। নদী, ভুট্টা ক্ষেতে দৌড়াদৌড়ি করার সময় চোটও পেয়েছে নীলগাইটি। এঘটনায় নবনীতা দেবী সাধারণ মানুষের কাছে সচেতনতার আর্জি জানিয়ে বলেন, একধরনের প্রাণি দেখা গেলে তাদের অযথা উত্যক্ত না করে বনকর্মী বা পশুপ্রেমীদের খবর দিলে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা করা সম্ভব।এদিন নীলগাইটির মৃতদেহ উদ্ধার করে পশুচিকিৎসক তারময়নাতদন্ত করবে।কিভাবে সেটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে বনদফতরের আধিকারিকেরা।
