রক্তদান শিবিরে শ্রদ্ধা জানানো হল কুশমণ্ডির ৭ বারের বিধায়ককে
Connect with us

দক্ষিণ দিনাজপুর

রক্তদান শিবিরে শ্রদ্ধা জানানো হল কুশমণ্ডির ৭ বারের বিধায়ককে

Dipa Chakraborty

Published

on

কুশমন্ডি, ৪ জুন : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চামার কালী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাছের মানুষ’র উদ্যোগে একটি অনুষ্ঠানে মধ‍্যামে ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন করা হল শুক্রবার।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধায়ক রেখা রায়, জেলা তৃনমূল যুব সভাপতি অম্বরীশ সরকার , কুশমন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী রতন সাহা, কুশমন্ডি যুব সভাপতি সেকেন্দার হক, নকুল রায়, কাছে মানুষের উদ‍্যোক্তা কৌশিক সাহা আরো অনেকে। এই দিন প্রথমে কাছের মানুষের উদ‍্যাগে প্রাক্তন প্রয়াত বিধায়ক নর্মদা চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। এরপর কুশমন্ডির তৃণমূলের বিধায়ক রেখা রায় শিবিরের সূচনা করেন। দঃদিনাজপুর জেলায় করোনা অতিমারির সময়ে কাছের মানুষের উদ‍্যাগে ভ্রাম্যমান রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন।