এলাকাবাসীদের দাবী মেনে নদী সংস্কারে উদ্যোগী মহকুমা ও ব্লক প্রশাসন
Connect with us

মালদা

এলাকাবাসীদের দাবী মেনে নদী সংস্কারে উদ্যোগী মহকুমা ও ব্লক প্রশাসন

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১৩ জুন : সংবাদমাধ্যমে খবরের জেরে মহানন্দা নদী সংস্কারে উদ্যোগ নিলো চাঁচল মহকুমা প্রশাসন।
রবিবার সকাল থেকেই চাঁচল মহকুমা ও ব্লক প্রশাসনে উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে মহানন্দার মুখগুলোকে জঞ্জাল মুক্ত করতে নামে প্রসাশন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে চাঁচল শহরের মূল নিকাশি ব্যাবস্থা মরা মহানন্দা নদীর উপর বেআইনি ভাবে জবর দখল ও সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছিলন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেষ পান্ডে ও জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম। অভিযোগ জানানো হয় প্রশাসনের আধিকারিকদের কাছে। এরই মাঝে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই নদী সংস্কারে উদ্যোগী হয় চাঁচল ব্লক ও মহকুমা প্রশাসন। রবিবার চাঁচল শহরের নেতাজী মোড়ে মরা মহানন্দা নদীর উপর কালভার্ট থেকে খনন কাজ শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই সংস্কারকাজে নামেন মহকুমা শাসক সঞ্জয় পাল, বিডিও সমীরণ ভট্টাচার্য্য। পাশাপাশি এদিন নদী সংস্কারে সামিল হন বিধায়ক নিহাররঞ্জন ঘোষও।যদিও এদিন নদী সংস্কার করার সময় বেশ কিছু জায়গায় বাসিন্দাদের থেকে বাঁধা পেতে হয় প্রশাসনকে। পরে পুলিশি হস্তক্ষেপে পূনরায় খনন কাজ শুরু হয়। চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন।নদী ভরাট হয়ে যাওয়ার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিলো শহরের জল নিকাশী ব্যবস্থা। ফলে অল্প বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিলো এলাকাবাসীদের। সে কারণেই এই নদী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু জায়গায় সমস্যা তৈরি হলেও সেগুলিকে সামলে নিয়ে খনন কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানান মহকুমাশাসক।