ভূস্বর্গে হামলার পর গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি! এফআইআর দায়ের
Connect with us

বিশ্বের খবর

ভূস্বর্গে হামলার পর গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি! এফআইআর দায়ের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর ( Jammu-kashmir pahalgam attack ) ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে ( Indian cricketor Goutam gambhir ) প্রাণ নাশের হুমকি দেওয়া হল। প্রাণনাশের হুমকি দিল জঙ্গি সংগঠন ‘আইএসআইএস কাশ্মীর’ ( ISIS Kashmir )। আতঙ্কে গৌতম গম্ভীর ও তাঁর পরিবার ( Goutam gambhir and his family )। তবে নেপথ্যে কি কারণ?

কাশ্মীরের পহেলগাঁওয়ের ( Jammu-kashmir pahalgam attack ) বৈসরন উপত্যকায় মঙ্গলবার সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ( Indian cricketor Goutam gambhir )। গৌতম গম্ভীর হুঙ্কার দিয়ে বলেছিলেন, ভারত এর যোগ্য জবাব দেবে।

এবার ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দেওয়া দিল জঙ্গি সংগঠন ‘আইএসআইএস কাশ্মীর ( ISIS Kashmir )। গৌতম গম্ভীরের অফিস সূত্রে খবর, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ( Pahalgam terrorist attack ) কিছু সময়ের মধ্যেই এই হুমকি পেয়েছিলেন গম্ভীর।

আরও পড়ুন – বৃহস্পতি সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র, চূড়ান্ত হবে সিদ্ধান্ত

Advertisement
ads

জানা গিয়েছে, গত ২২ এপ্রিল দুটি ইমেল মারফত এই হুমকি পেয়েছেন গৌতম গম্ভীর ( Goutam gambhir )। লেখা রয়েছে আই উইল কিল ইউ ( I WILL KILL YOU )। যার অর্থ আমি তোমাকে মেরে ফেলব। তবে কি জঙ্গিদের নিশানায় ভারতীয় প্রাক্তন ক্রিকেটর?

সংবাদ সংস্থা এএনআই ( ANI ) সূত্রে খবর, এই হুমকি পাওয়ার পর বুধবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। এফআইআর দায়ের করেছেন । গৌতম ও তাঁর পরিবারের সুরক্ষার জন্য আবেদনও জানিয়েছেন।তবে বলে রাখা ভালো এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২১ সালের নভেম্বর মাসে হুমকি পেয়েছিলেন গৌতম গম্ভীর ( Goutam gambhir ) । সেই সময়ে অবশ্য তিনি সাংসদ ছিলেন। ২২ এপ্রিলের পাওয়া হুমকির মতোই ছিল আগে হুমকি।

আরও পড়ুন – ভারত-পাক উত্তেজনা! উধমপুরে খতম ভারতীয় সেনার এক জওয়ান

Advertisement
ads
Developer