ভারত-পাক উত্তেজনা! উধমপুরে খতম ভারতীয় সেনার এক জওয়ান
Connect with us

বিশ্বের খবর

ভারত-পাক উত্তেজনা! উধমপুরে খতম ভারতীয় সেনার এক জওয়ান

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত মঙ্গলবার রক্তের বন্যা বয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে। হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে। ভূস্বর্গ আজ পরিণত হয়েছে আতঙ্কের জায়গায়। পহেলগাঁওয়ে হামলার পর বৃহস্পতিবার উধমপুরে সংগঠিত হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই। এই লড়াইয়ে ভূস্বর্গে শহিদ হয়েছেন ভারতীয় এক জওয়ান।

মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর ভারত-পাক উত্তেজনার মধ্যেই জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই। এদিন বৃহস্পতিবার সংঘর্ষে শহিদ হলেন ভারতীয় সেনার এক জওয়ান। মঙ্গলবার ভূস্বর্গে পর্যটকদের ওপর হামলার পর, গোটা উপত্যকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

জঙ্গি নিকেশে একাধিক অভিযান নেমেছে কাশ্মীর সেনা এবং পুলিশ। এবার তেমনই একটি অভিযানে কর্তব্যরত অবস্থায় হারাল ভারতীয় এক জওয়ান। বৃহস্পতিবারের ঘটনার বিবরণ দিয়ে এক সেনা জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উধমপুরের দুদু-বসন্তগড় এলাকায় জঙ্গি গতিবিধির খবর মেলে।

আরও পড়ুন – পহেলগাম হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা এখন দায় চাপাচ্ছে ভারতের ঘাড়ে, উঠছে প্রশ্ন

Advertisement
ads

এরপরই ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার পক্ষ থেকে। এই অভিযানের সময় একজন সাহসী যোদ্ধা সংঘর্ষে গুরুতর আহত হন। চিকিৎসার সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। অবশেষে মৃত্যু হয়েছে ওই ভারতীয় সেনার এক জওয়ানের। জানা গিয়েছে, এখনও উধমপুরে অভিযান চলছে।

উল্লেখ্য,মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে ২৭ জনের। জঙ্গিদের এই হামলার পর রনগদেহী মুডে ভারত। পাকিস্তানিদের ভিসা বাতিল, সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ এরমকর আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন – ভারতের কঠোর সিদ্ধান্তে চাপে পড়ে বৈঠকে পাকিস্তান সরকার

Advertisement
ads