সীমান্তে সুরক্ষা আরও আঁটোসাঁটো, অস্ত্র চালানো শেখানো হচ্ছে সাধারণ নাগরিককে
Connect with us

অপারেশন সিঁদুর

সীমান্তে সুরক্ষা আরও আঁটোসাঁটো, অস্ত্র চালানো শেখানো হচ্ছে সাধারণ নাগরিককে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সীমান্তবর্তি এলাকায় সাধারণ মানুষদের আত্মরক্ষার জন্য দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ গ্রামবাসীদের অস্ত্র ও আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তে অনুপ্রবেশ, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাচার কিংবা সন্ত্রাসবাদী তৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকেই ‘প্রথমে নিজেদের রক্ষা’ করতে হবে আর তাদের সমস্ত অস্ত্র ও জঙ্গি প্রতিরোধ সম্ভন্ধে সচেতন করে তুলতেই এই উদ্যোগ।

সূত্র অনুযায়ী, পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু এবং পরে অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলার পরই এই বিশেষ প্রশিক্ষণ অভিযান শুরু হয়। ভিডিজি (Village Defence Guard) প্রকল্পের আওতায় এখন সীমান্তের বহু গ্রামে চলছে এই উদ্যোগ।

আরও পড়ুনঃ দলের চাপে মাথা নোয়ালেন অনুব্রত, হাজিরা দিলেন বোলপুর এসডিপিও অফিসে

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামবাসীদের শেখানো হচ্ছে একে-সিরিজ ও ইনসাস (INSAS) রাইফেলের ব্যবহার, হাত বোমা কীভাবে কাজ করে, সেই প্রাথমিক জ্ঞানও দেওয়া হচ্ছে হাতে-কলমে। শুধু পুরুষ নয়, বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলা ও কিশোরীদেরও। কেউ কেউ স্কুল শিক্ষক, কেউবা স্থানীয় পঞ্চায়েত প্রধান—সবাইই এগিয়ে এসেছেন এই প্রশিক্ষণে অংশ নিতে।

Advertisement
ads

শুধু অস্ত্র চালানোই নয়, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ড্রোন সনাক্তকরণ, রাতে টহল দেওয়ার কৌশল, তথ্য সংগ্রহ ও বিএসএফ চেকপোস্টে তা পৌঁছে দেওয়ার পদ্ধতিও। এক বিএসএফ অফিসার বলেন, “এটা শুধু সুরক্ষার প্রশিক্ষণ নয়, জাতীয় নিরাপত্তায় নাগরিকদের অংশগ্রহণের একটি মডেল হয়ে উঠছে।”

এই উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে গ্রামবাসীদের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি বিএসএফ-এর সঙ্গে স্থানীয় সহযোগিতাও আরও মজবুত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর ভবিষ্যতে এই প্রক্রিয়াই দেশের অন্যান্য স্পর্শকাতর সীমান্ত অঞ্চলেও চালু হতে পারে বলেই ইঙ্গিত মিলছে।

Continue Reading
Advertisement