‘সিঁদুরের বদলা রক্ত’, আমেরিকায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা শশী থারুরের
Connect with us

অপারেশন সিঁদুর

‘সিঁদুরের বদলা রক্ত’, আমেরিকায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা শশী থারুরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: হিন্দু নারীর কপালের সিঁদুর শুধুমাত্র একটুকরো প্রসাধন নয়—তা তাঁর বৈবাহিক জীবনের মর্যাদা, ধর্মীয় সংস্কার ও আত্মমর্যাদার প্রতীক। সেই পবিত্র সিঁদুর যখন জঙ্গিদের বর্বরতায় লাঞ্ছিত হয়, তখন তার প্রতিশোধও হতে পারে রক্তেই—এমনই ভাষায় পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।

আমেরিকার ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে থারুর বলেন, “হিন্দু ধর্মে বিবাহিত নারীরা কপালে যে সিঁদুর পরেন, তা তাঁদের বৈবাহিক সম্পর্ক ও আত্মসম্মানের প্রতীক। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে জঙ্গিরা যেভাবে ২৬ জন বিবাহিতা নারীর কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছে, তা অকল্পনীয় নৃশংসতা। তাই এই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) যথাযথ।” তিনি আরও বলেন, “হিন্দিতে একটা কথা আছে—‘খুন কা বদলা খুন’। কিন্তু এখানে আমরা বলছি—‘সিঁদুর কা বদলা খুন’।”

আরও পড়ুনঃ কোভিডে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, রাজ্যে সরকারি হাসপাতালে অক্সিজেন মক ড্রিল শুরু

এরপর ইসলামাবাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে থারুর বলেন, “ভারত শুধু পাকিস্তানের ১১টি এয়ারবেসে আঘাত হানেনি, বরং ইসলামাবাদ নিজেই স্বীকার করেছে, ভারতীয় প্রতিশোধের আওয়াজ দক্ষিণের হায়দরাবাদ থেকে পেশোয়ার পর্যন্ত শোনা গিয়েছে।”

Advertisement
ads

থারুরের এই মন্তব্য শুধু আবেগ নয়, তা ভারতীয় রাষ্ট্রের আন্তর্জাতিক কূটনীতির এক কৌশলী বার্তা বলেই মনে করা হচ্ছে। পহেলগাঁও হামলার পর ভারতের চালানো অপারেশন ‘সিঁদুর’-এর ব্যাখ্যা ও পাকিস্তানের জঙ্গি-যোগ বিশ্বদরবারে তুলে ধরতেই বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র।

ওয়াশিংটনে ভারতীয় প্রতিনিধি দলে রয়েছেন একাধিক রাজনৈতিক দলের সাংসদরা—

  • বিজেপির তেজস্বী সূর্য (Tejasvi Surya), ভুবনেশ্বর কলিতা (Bhubaneswar Kalita), শশাঙ্ক মণি ত্রিপাঠী (Shashank Mani Tripathi)

  • এলজেপির শাম্ভবী চৌধুরী (Shambhavi Choudhury)

  • টিডিপির জিএম হরিশ বালাযোগী (GM Harish Balayogi)

  • শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)-র মিলিন্দ দেওরা (Milind Deora)

  • ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)

  • ভারতের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং সান্ধু (Taranjit Singh Sandhu)

Continue Reading
Advertisement