কেমন ফল করল সলমন ও দিশা অভিনীত ছবি 'রাধে'
Connect with us

বিনোদন

কেমন ফল করল সলমন ও দিশা অভিনীত ছবি ‘রাধে’

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৯ মে : ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি ‘রাধে’। দীর্ঘদিন ধরেই এই ছবিটিকে নিয়ে তার অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। করোনাকালীন সময়ে এই প্রথম কোন বিগ বাজেটের ছবি মুক্তি, পাশাপাশি এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সুপারস্টার সলমন।

ভারতবর্ষের পাশাপাশি বিদেশের মাটিতেও ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সলমন ও দিশা অভিনীত ছবি ‘রাধে’। ভারতবর্ষে মোটের ওপর ভালো ফল করলেও বিদেশের মাটিতে এই ছবির সাফল্য সাধারণ বলেই জানাচ্ছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন নিউজিল্যান্ডে এই ছবিটি ভারতীয় মুদ্রায় ৫.৯ লক্ষ টাকা, অস্ট্রেলিয়াতে এই ছবিটি ৩৫ লক্ষ টাকা রোজগার করেছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ছবি আয় করেছে ৫৫ হাজার ডলার। এ দেশেও ওটিটি ও বড় পর্দায় মুক্তি পেয়েছিল রাধে। কিন্তু করোনাকালীন সময়ে দেশের সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ থাকার দরুন এই ছবিটি দেখার একমাত্র ভরসা ছিল ওটিটি প্ল্যাটফর্ম। সেখানে সমস্ত কিছু নির্ধারিত হয় ‘স্ট্রিমিং’ এর মাধ্যমে। প্রথম দিনের শেষে দেখা যায় ৪০ লক্ষ ২০ হাজার স্ট্রিমিং হয়েছে ছবিটির। উল্লেখ্য, সলমন খানের ব্যক্তিগত ইচ্ছে ছিল করোনাকালীন সময় কাটিয়ে বড় পর্দায় রাধের মুক্তির। তিনি ভেবেছিলেন গত ডিসেম্বর মাসের দিকে শুভমুক্তি হবে এই ছবির। কিন্তু তা হয়নি। সে কারণেই ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নেওয়া হল। তবে সলমনের ইচ্ছে রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পর্দায় আবারো ছবিটিকে দর্শকদের জন্য দেখানোর ব্যবস্থা করার। তবে দীর্ঘদিন বাদে সলমন খানকে স্বমহিমায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত তার অনুগামীরা।

Continue Reading
Advertisement