হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত সচিন
Connect with us

দেশ

হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত সচিন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ এপ্রিল : গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন তেণ্ডুলকর। কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভরতি হলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। টুইটে নিজেই এই খবর জানান ‘মাস্টার ব্লাস্টার’। তবে তাঁর শারীরিক অবস্থা মোটেই আশঙ্কাজনক নয়।

চিকিৎসকদের পরামর্শ মেনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভরতি করা হয়েছে সচিনকে। শুক্রবার সকালেই নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানান, “আপনাদের সবার শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরব। সবাই সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। তবে সচিনের বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ। হোম কোয়ান্টিনে থাকার সময় যাঁরা আমায় সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যাঁরা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভাল থাকুন।” তারপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন সচিন।