এস৪০০ সুদর্শনচক্র বলয়ে চিকেন নেক, শিলিগুড়ি করিডরে, আজই আনা হল মহাশক্তিধর অস্ত্র
Connect with us

হামলা

এস৪০০ সুদর্শনচক্র বলয়ে চিকেন নেক, শিলিগুড়ি করিডরে, আজই আনা হল মহাশক্তিধর অস্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের পহেলগাঁও (Pahalgam) হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে সফল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালাল ভারত। হামলার ১৫ দিনের মাথায় এমন জবাবে যেমন স্বস্তি পেয়েছে দেশবাসী, তেমনি বিরোধী দলগুলিও একযোগে কেন্দ্রের পাশে এসে দাঁড়িয়েছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের একাধিক সামরিক পরিকাঠামো—বিশেষত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, র‌্যাডার ইউনিট ও সামরিক ঘাঁটিগুলিতে নিশানা করে আক্রমণ চালানো হয়েছে।

বিশেষত লাহোরের (Lahore) এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি বিকল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতভর পাকিস্তান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ভারতের উপর হামলার চেষ্টা হয়েছিল। তার জবাবেই শুরু হয় ভারতীয় প্রতিরোধ।

সেনার তরফে আরেকটি বড় ঘোষণা এসেছে—পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে, শিলিগুড়ির (Siliguri) সংবেদনশীল ‘চিকেন নেক’ করিডরে বসানো হয়েছে ‘স্যাম’ (SAM – Surface to Air Missile) সিস্টেম। প্রায় ২২ কিমি দীর্ঘ এই করিডর ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র সংযোগস্থল। ফলে এই অঞ্চলে প্রতিরক্ষা আরও মজবুত করার সিদ্ধান্তে কৌশলগতভাবে বড় বার্তা দিয়েছে ভারত।

আরও পড়ুনঃ যুদ্ধ আবহে সতর্ক ভারত, সাময়িকভাবে বন্ধ ২৫টিরও বেশি বিমানবন্দর

Advertisement
ads

এই অভিযান নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই মুহূর্তে কোনও বিভাজন নয়, দেশের স্বার্থই প্রথম। জনসাধারণ যেন বিভ্রান্ত না হন এবং শান্তি বজায় রাখেন—এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

এছাড়াও বিরোধী রাজনৈতিক দলগুলি—কংগ্রেস, আপ, তৃণমূল সহ একাধিক দল এই পরিস্থিতিতে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এদিন সর্বদলীয় বৈঠক করেন, যাতে সব দলের নেতাদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা যায়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে না থাকলেও, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বৈঠকে উপস্থিত থেকে সরকারের অবস্থান তুলে ধরেন।

তবে এর মাঝেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে লাগাতার গুলিবর্ষণ করছে পাকিস্তানের সেনা। সীমান্তের বিভিন্ন পোস্টে পাল্টা জবাব দিচ্ছে ভারত। সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‘এটাই সঠিক সময়, যখন সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের বুঝিয়ে দিতে হবে, ভারতের নিরাপত্তার সঙ্গে ছেলেখেলা করলে চরম জবাব অপেক্ষা করছে।’’

Advertisement
ads
Continue Reading
Advertisement