দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধকতা? বড় পদক্ষেপ কেন্দ্রের, এল নতুন নির্দেশিকা
ডিজিটাল ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় (Road Accident) আহত হয়ে যারা স্থায়ীভাবে প্রতিবন্ধী (Disabilities) হয়ে পড়ছেন, তাদের পুনর্বাসন ও সুরক্ষার জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Centre)। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রকের (Ministry of Social Justice) অধীন প্রতিবন্ধী সশক্তিকরণ দফতর (Department of Empowerment of Persons with Disabilities – DEPwD) একটি খসড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (Standard Operating Procedure – SOP) প্রকাশ করেছে।
এই SOP অনুযায়ী, দুর্ঘটনায় প্রতিবন্ধকতা তৈরি হওয়া ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা, নিরাপদ পরিবহন এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। ভবিষ্যতের সমস্ত অ্যাম্বুলেন্সে থাকবে হুইলচেয়ার র্যাম্প, অ্যাডজাস্টেবল স্ট্রেচার ও জরুরি চিকিৎসা সরঞ্জাম। প্রশিক্ষিত পুলিশ, প্যারামেডিক এবং স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কীভাবে অঙ্গহানিগ্রস্ত বা মেরুদণ্ডে আঘাতপ্রাপ্তদের নিরাপদে সামলাতে হয়।
২০১৪ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) সরকারকে এ বিষয়ে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই এই খসড়া প্রকাশ। SOP-তে বলা হয়েছে, নতুন এবং পুনর্গঠিত সব রাস্তাঘাট ও পরিবহন ব্যবস্থায় অবশ্যই RPWD Act, 2016 এবং IRC-এর গাইডলাইন মানতে হবে।
সুবিধাগুলোর মধ্যে থাকবে—ট্যাকটাইল পেভিং, র্যাম্প, সহজগম্য ক্রসিং, লো-ফ্লোর বাস, শব্দনির্ভর সিগন্যাল এবং অগ্রাধিকার আসন। দুর্ঘটনার তথ্য যুক্ত করা হবে Unique Disability ID (UDID)-র সঙ্গে, যাতে দ্রুত ক্ষতিপূরণ ও নথিভুক্তি সম্ভব হয়।
প্রতিবন্ধীদের জন্য থাকবে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, মানসিক সহায়তা ও প্রস্থেটিক অঙ্গের সুবিধা—ADIP ও রাজ্যের প্রকল্পের মাধ্যমে। এছাড়া দুর্ঘটনার খরচ মেটাতে বিশেষ বিমা কাভার চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
বিশেষ PwD Liaison Officer নিয়োগ ও CCTNS-এর সঙ্গে তথ্য সংযুক্ত করার ব্যবস্থাও করা হবে। বিশ্লেষকদের মতে, এই SOP বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনার শিকার প্রতিবন্ধীদের জীবনে বড় পরিবর্তন আসবে।


