Connect with us

ভাইরাল খবর

টাকার বৃষ্টি ! দেখা গেল চিনের চংকিং শহরের রাস্তায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ অক্টোবর :  রজনীকান্তের ‘শিবাজী : দ্য বস ” সিনেমার শেষ লগ্নে টাকা উড়ছিল আকাশে! সত্যজিতের “নায়ক” ছবিতে মহানায়ক উত্তমকুমার টাকার চোরাবালিতে তলিয়ে যাচ্ছিলেন। তাও আবার স্বপ্নে। কিন্ত কেউ বাস্তবে এমন দৃশ্য চাক্ষুষ করেছেন?…. মনে হয় না।
তবে এমনই অবাস্তব ঘটনা এবার বাস্তবে ঘটল চীনে। দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত চংকিং শহরের একটি বহুতল থেকে এই টাকার বৃষ্টি করেছেন মাদকাসক্ত এক ব্যক্তি ।

জানা গিয়েছে , ২৯ বছর বয়সী ওই ব্যাক্তি চংকিং-এ একটি এপার্টমেন্টের ৩০ তম তলায় বসবাস করেন । মাদকাসক্ত হয়ে মত্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে তার জমানো টাকা ফেলে দেন তিনি। সেই টাকাগুলো লুফে নিতে রাস্তায় ব্যাপক হৈ হট্টগোল শুরু হয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, মাদকাসক্ত হয়ে নিজের কাছে থাকা টাকার বান্ডিল জানালা দিয়ে ছুঁড়তে শুরু করেন। এদিকে, জানালা দিয়ে অর্থ ছুঁড়ে ফেলার ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর পুলিশকে ডাকা হলে ওই ব্যক্তিকে আটক করা হয়। মাদক গ্রহনের দায়ে তাকে গ্রেফতারও করা হয়। তবে ওই ব্যক্তি ঠিক কত টাকা ছড়িয়েছে তা সঠিক ভাবে জানায়নি পুলিশ। এর আগেও ২০১৭ সালে চংকিং এলাকাতেই একই ঘটনা ঘটিয়েছিল এক মহিলা।তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে টাকা ছড়িয়েছিলেন।