দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত
Connect with us

বিনোদন

দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১ এপ্রিল : ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাইভা রজনীকান্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা করেন। ৫১ তম দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হবেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা শিল্পী রজনীকান্তকে।” অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবে তাঁর অবদানের জন্য এই সম্মান বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।প্রকাশ জাভড়েকরের ঘোষণার পরই দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সম্মানিত রজনীকান্তকে অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার গত বছরই ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে গত বছর তা হয়ে ওঠেনি। চলতি বছরে তাই ২০১৯-এর পুরস্কারের ঘোষণা হল।রজনীকান্তকে এই পুরষ্কারের জন্য যে নির্ণায়ক-সভা তৈরি হয়েছিলো তাতে ছিলেন গায়িকা আশা ভোসলে, গায়ক-সংগীত পরিচালক শঙ্কর মহাদেবন, অভিনেতা মোহনলাল, বিশ্বজিৎ এবং চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই।ভারতীয় চলচ্চিত্রের একজন শিল্পী হিসাবে সর্বোচ্চ সম্মানিত হিসাবে বিবেচিত, এই পুরষ্কারটিতে স্বর্ণ কমল (গোল্ডেন লোটাস) পদক, একটি শাল এবং ১০,০০,০০০ ডলার নগদ পুরস্কার রয়েছে। ২০১৮ সালে অমিতাভ বচ্চনকে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন।