বিশ্বের সামরিক শক্তিতে আমেরিকা, ব্রিটেন, রাশিয়াকে ছাপিয়ে শীর্ষে চিন, উঠে এল সমীক্ষায়
Connect with us

বিশ্বের খবর

বিশ্বের সামরিক শক্তিতে আমেরিকা, ব্রিটেন, রাশিয়াকে ছাপিয়ে শীর্ষে চিন, উঠে এল সমীক্ষায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ মার্চ : বিশ্বের শক্তিশালী দেশগুলি সামরিক শক্তি কেমন তা যাচাই করতে সম্প্রতি সমীক্ষা চালায় প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। সেই সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ নামে।

দেখে নিন বিশ্বের মধ্যে কোন দেশ সামরিক শক্তিতে কত তম স্থানে রয়েছেঃ ১/ সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে চিন। ২/ সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেও আমেরিকা (৭৪ পয়েন্ট) দ্বিতীয় স্থানে । ৩/ রুশ সেনাবাহিনীর শক্তি বিশ্বে তৃতীয়। তাদের পয়েন্ট ৬৯। ৪/ ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত। ৫/ ভারতের পরে ফ্রান্সের পয়েন্ট ৫৮। ৬/ ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রিটেন। মূলতঃ দেশের সামরিক খাতে বরাদ্দ বাজেট, সক্রিয় ও নিষ্ক্রীয় সেনার সংখ্যা, পদাতিক, বায়ুসেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং পরিকাঠামো ও অস্ত্রশস্ত্রের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে।অন্যদিকে বাজেট বরাদ্দে যেমন শীর্ষে আমেরিকা। বাইডেনের দেশের সামরিক খাতে বাজেটে বরাদ্দ ৭৩ হাজার ২০০ কোটি আমেরিকান ডলার। ২৬ হাজার ১০০ কোটি ডলার দ্বিতীয় স্থানে থাকা চিনের। নৌবাহিনীতে সবচেয়ে বেশি শক্তি চিনের। তাদের হাতে রয়েছে ৪০৬টি সামরিক জলযান, রাশিয়ার ২৭৮টি এবং ভারতের ২০২টি। বায়ুসেনার ক্ষেত্রে ১৪ হাজার ১৪১টি আকাশযান নিয়ে শীর্ষে আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া (৪ হাজার ৬৮২টি আকাশযান) এবং ৩ হাজার ৫৮৭টি যান নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিন। সব দিক বিচার করে বিশ্বের ১ নম্বর শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে চিন’।