ফুড
তরমুজের মিষ্টি রসে তৈরি এই শরবত শরীরকে যেমন ঠান্ডা রাখে, তেমনই মনকেও সতেজ করে তোলে
ডিজিটাল ডেস্কঃ গরমের তীব্র দাবদাহে যখন শরীর ক্লান্ত, মন অবসন্ন, তখন এক গ্লাস শীতল তরমুজের শরবত যেন এক স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। এর মিষ্টি রসে মিশে থাকে গ্রীষ্মের মিঠে আমেজ, যা শরীরকে যেমন ঠান্ডা রাখে, তেমনই মনেও আনে এক সতেজ অনুভূতি। এক চুমুকেই দূর হয়ে যায় সমস্ত ক্লান্তি, যেন প্রাণ ফিরে আসে নতুন উদ্যমে। এই শরবত শুধু তৃষ্ণা নিবারণ করে না, শরীরের জলীয় ভারসাম্য বজায় রেখে সুস্থ ও সতেজ রাখে। গরমের দুপুরে বা সন্ধ্যায় এক গ্লাস তরমুজের শরবত, এক কথায় অনবদ্য, যা গ্রীষ্মের ক্লান্তি দূর করে শরীর ও মনকে করে তোলে প্রাণবন্ত। রইল রেসেপি-
উপকরণ:
- ২ কাপ তরমুজের টুকরো
- ১/২ কাপ জল
- ২ টেবিল চামচ চিনি (স্বাদ অনুযায়ী)
- ১/২ চা চামচ বিটনুন
- ১/২ চা চামচ লেবুর রস
- কিছু বরফের টুকরো
- পুদিনা পাতা (সাজানোর জন্য)
আরও পড়ুনঃস্ন্যাকসে আনুন নতুন স্বাদ – ট্রাই করুন পনির রোল
প্রণালী:
১. প্রথমে তরমুজের বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।
২. ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো, জল, চিনি, বিটনুন এবং লেবুর রস দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
৩. মিশ্রণটি মসৃণ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।
৪. পরিবেশনের আগে শরবতের মধ্যে বরফের টুকরো মেশান।
৫. পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
