দেশের খবর
বাংলা ভাষায় কথা বলার শাস্তি! অবশেষে মুক্তি ৩০ শ্রমিকের, চাপের মুখে নতি হরিয়ানার
ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাভাষী শ্রমিকদের নিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লাগাতার প্রতিবাদ ও চাপের মুখে নতি স্বীকার করল হরিয়ানা সরকার। গুরুগ্রামে (Gurugram) আটক থাকা ৩০ জন বাংলাভাষী শ্রমিককে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে। তাঁরা খুব শিগগিরই ফিরছেন মালদহের (Malda) উদ্দেশ্যে।
ঘটনার সূত্রপাত, হরিয়ানায় কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করার অভিযোগ ঘিরে। তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের কাছে পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র চেয়েছিল হরিয়ানা প্রশাসন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘বাংলা ভাষা সন্ত্রাসের মুখে। এটা বাংলার অসম্মান, মেনে নেওয়া যাবে না।’’
আরও পড়ুনঃ মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আতঙ্কে হুড়োহুড়ি শ্রাবণ পূর্ণতিথিতে
এই ঘটনার তীব্র বিরোধিতা করে বিজেপি শাসিত রাজ্যগুলিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “শুধু ভাষার জন্য মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো ন্যক্কারজনক।”
তবে এবার পালটা সুরে কথা বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি (Nayab Singh Saini)। তিনি সোশ্যাল মিডিয়ায় (X হ্যান্ডলে) লেখেন, “দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও আপস নয়। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ। বাংলার মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রচার করছেন।”
हरियाणा में बांग्लादेशी घुसपैठियों के लिए कोई स्थान नहीं है, उन्हें जल्द से जल्द प्रदेश से बाहर निकाला जा रहा है।
पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी का देश की सुरक्षा में सेंध लगाने वाले लोगों के प्रति सहानुभूति दिखाना न केवल दुर्भाग्यपूर्ण है, बल्कि राष्ट्रीय हितों के… https://t.co/htKsaj227h
— Nayab Saini (@NayabSainiBJP) July 26, 2025
যদিও বাস্তব বলছে ভিন্ন কথা। মুখ্যমন্ত্রীর চাপের মুখে ধাপে ধাপে বাংলার শ্রমিকদের ছাড়া হচ্ছে। গত দু’দিনে চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে ফিরেছেন ১৫ জন। এবার বাকি ৩০ জনের মুক্তির খবর মিলতেই স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারে।
এই ঘটনা ফের একবার সামনে এনে দিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি বৈষম্যের অভিযোগ ও ভাষা-রাজনীতির তীব্র বাস্তবতা।