Connect with us

রাজনীতি

বাংলা ভাষাভাষীদের পক্ষে পথে মমতা, বোলপুর থেকে রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের ডাক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর বারবার হেনস্তা, ‘বাংলাদেশি’ বলে দেগে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার তীব্র বিরোধিতা করে এবার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সোমবার, বীরভূমের বোলপুর থেকে ভাষা আন্দোলনের সূচনা করবেন তিনি। তৃণমূল কংগ্রেস (TMC) এর দাবি, এটি শুধুই প্রতিবাদ নয়, বাংলা ভাষা ও বাঙালির সম্মান রক্ষার লড়াই।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে বাঙালিদের উপর চেপে বসা বিদ্বেষের বিরুদ্ধে ‘Language Movement’ শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী রবিবার রাতেই বোলপুরে পৌঁছবেন মমতা। সোমবার দুপুর ১টা নাগাদ একটি প্রশাসনিক সভা করবেন তিনি। সভা শেষে জয়দেবের একটি নতুন সেতুর উদ্বোধন করবেন, যা পূর্ব বর্ধমান ও বীরভূমের মধ্যে সড়ক যোগাযোগ আরও মজবুত করবে। এই সেতুর ফলে প্রায় ৩৩ কিমি রাস্তা কমে যাবে।

আরও পড়ুনঃ বাংলা ভাষায় কথা বলার শাস্তি! অবশেষে মুক্তি ৩০ শ্রমিকের, চাপের মুখে নতি হরিয়ানার

দুপুর ২টোয় লজ মোড় থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা পেরিয়ে, শ্রীনিকেতন রোড হয়ে মিছিল শেষ হবে জামমুড়ি বাসস্ট্যান্ডে। সেখানেই মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন। পথে পথে থাকবে সাংস্কৃতিক প্রতিবাদ – গান, আবৃত্তি আর নাটকের মাধ্যমে বাংলার ভাষা ও সংস্কৃতির উপর আঘাতের বিরুদ্ধে সরব হবেন শিল্পীরা।

Advertisement
ads

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আসন্ন বিধানসভা ভোটে এই বাংলা ভাষা এবং অস্মিতার ইস্যুই হয়ে উঠবে প্রধান হাতিয়ার। আর বোলপুর থেকে সেই আন্দোলনের সূচনা করে রাজ্যজুড়ে ছড়িয়ে দিতে চান মমতা। দলীয় কর্মসূচির পাশাপাশি ২৯ জুলাই ইলামবাজারে আরও একটি প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে কলকাতায় ফিরবেন তিনি।

Continue Reading
Advertisement