রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৬৮তম জন্মদিন! সোশ্যাল মিডিয়ায় দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৬৮তম জন্মদিন! সোশ্যাল মিডিয়ায় দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী। শনিবার সামাজিক মাধ্যম (Social Media) প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ একটি বার্তায় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মময় জীবনের কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। সাহস (Courage), সরলতা (Simplicity), নম্রতা (Humility) এবং জনসেবার (Public Service) প্রতি তাঁর অবিচল দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।”

রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের প্রশংসা করে মোদী বলেন, বহু বছর ধরে তিনি দেশের সেবা করে চলেছেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক (Marginalised) মানুষের কল্যাণে তাঁর নিষ্ঠা ও সংবেদনশীলতা তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দেশের উন্নয়ন (Development) ও সমাজকল্যাণে তাঁর অবদান আগামী প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Chief Minister) যোগী আদিত্যনাথও রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আদিবাসী (Tribal) সমাজের উন্নয়ন ও সাংবিধানিক মূল্যবোধ (Constitutional Values) রক্ষায় দ্রৌপদী মুর্মুর নিষ্ঠা সমগ্র দেশের কাছে অনুপ্রেরণা।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুলাই ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি এবং সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতিদের অন্যতম। ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জ জেলার এক সাধারণ সাঁওতাল পরিবার থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর উত্তরণ আজও লক্ষ লক্ষ মানুষের কাছে প্রেরণার গল্প। তাঁর এই সংগ্রামী জীবনপথই তাঁকে ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক বিশেষ স্থান এনে দিয়েছে।

Advertisement
ads