Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জে তৃণমূলের অন্দরে সংঘর্ষ! কো-অর্ডিনেটর বনাম বিধায়ক নিয়ে চাপে দল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সামনেই রায়গঞ্জ পৌর নির্বাচন এবং পরবর্তী বিধানসভা ভোট। তার আগেই রায়গঞ্জ শহরে শাসক দলের অন্দরেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এবার রাস্তা নির্মাণ ঘিরে সরাসরি দ্বন্দ্বে জড়ালেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) ও ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদার (Kalpita Majumdar)। একে অপরের বিরুদ্ধে উঠেছে তীব্র অভিযোগ। এই ঘটনায় রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে।

ঘটনার সূত্রপাত বীরনগর এলাকার একটি জরাজীর্ণ রাস্তার সংস্কারকে কেন্দ্র করে। ব্যাঙ্ক অফ বরোদা থেকে একটি প্রাথমিক স্কুল পর্যন্ত রাস্তার কিছুটা অংশে প্রায় ২০–২২ দিন আগে কাজ শুরু হয়। অভিযোগ, কাজের মাত্র চল্লিশ শতাংশ শেষ হলেও তারই মধ্যে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল, জল জমা এবং পাথর উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই দুরবস্থা সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ড কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়ে পুরো কাজকে “নিম্নমানের ও অনিয়মপূর্ণ” বলে অভিযোগ তোলেন।

আরও পড়ুনঃ তৃণমূল বুথ সভাপতির উপর শাবল দিয়ে হামলা, মৃত্যুর আগে তুলে দিলেন নাম

এরপরই মুখ খোলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁর পাল্টা অভিযোগ, “ওয়ার্ড কো-অর্ডিনেটরের স্বার্থে আঘাত লাগাতেই তিনি ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করছেন।” তিনি আরও বলেন, “এই প্রকল্পের কাজ নিয়ে আমি বা আমার ঘনিষ্ঠ কেউ জড়িত নই। বরং এটা স্পষ্ট, উনি কাজ নিয়ে তোলাবাজির চেষ্টা করেছিলেন।”

Advertisement
ads

ওদিকে কল্পিতা মজুমদার জানান, “আমার অজান্তে যেভাবে এই রাস্তার কাজ করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। রাস্তা পুরোপুরি না ভেঙে ফের নতুন করে না হলে আমি বাকিটা কাজ করতে দেব না।”

শুধু বিধায়ক নন, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস (Sandeep Biswas) কটাক্ষ করেছেন কল্পিতা মজুমদারকে। তাঁর অভিযোগ, “ওয়ার্ড কো-অর্ডিনেটর দলবিরোধী কাজ করছেন, এবং দলের সম্মান নষ্ট করছেন।”

এদিকে, এই সুযোগকে হাতিয়ার করেছে বিজেপি। জেলা সভাপতি নিমাই কবিরাজ (Nimai Kabiraj) বলেন, “তৃণমূলের ঘরেই এখন বিস্ফোরণ হচ্ছে। উন্নয়ন দুর্নীতির মুখোশ খুলে দিয়েছে নিজেদের লোকেরাই।” বিধায়ককেও কটাক্ষ করেন তিনি।

সব মিলিয়ে, রায়গঞ্জের রাস্তা এখন শুধু গর্তে নয়, ডুবে রয়েছে রাজনৈতিক চোরাবালিতেও।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer