উত্তর দিনাজপুর
নারদা কান্ডে রাজ্যের দুই মন্ত্রী ও বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ১৭ মে : নারদা মামলায় সোমবার দুপুরে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই।
এই ঘটনার প্রতিবাদে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইটাহারেও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন ইটাহারের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করে ইটাহার ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ইটাহারের বিধায়ক মোশারফ হুসেনের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক বলেন, বিজেপি অসাংবিধানিক কাজ করছে৷ বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছে তারই প্রতিবাদে এই গ্রেফতারি পরেয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি বিজেপি সরকারকে তীব্র ধিক্কার জানান বিধায়ক মোশারফ হোসেন।
