চোরাই বাইক সহ দুজনকে আটক করলো পুলিশ, তোলা হল আদালতে
Connect with us

মালদা

চোরাই বাইক সহ দুজনকে আটক করলো পুলিশ, তোলা হল আদালতে

Dipa Chakraborty

Published

on

মালদা, ৫ জুন : গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে চারটি চোরাই মোটর বাইক সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ।শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার অমৃতি পঞ্চায়েত অফিসের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীদের নাম আলিম শেখ ও দৌলত শেখ। এদের মধ্যে আলিমের বাড়ি মালদার পুখুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায়। অন্যদিকে দৌলত শেখের বাড়ি ইংরেজবাজার থানার বটতলী এলাকায়। এদিন গোপনে খবর পেয়ে পঞ্চায়েত অফিসের সামনেএসে হানা দেয় পুলিশ। সেসময় দুইজন সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন তারা। সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি লক্ষ করে পুলিশ কর্মীরা। কোথা থেকে তাদের কাছে বাইকগুলি কোথা থেকে আসলো এবিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারেনি। এরপরেই তাদের বাইকসহ আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। এদিন বিচারক তাদের ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও এই পাচার চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।